৫ জানুয়ারির নির্বাচন ছিল সংবিধান রক্ষার : ইনু

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০১৭

Manual2 Ad Code

৫ জানুয়ারির সংসদ নির্বাচন সংবিধান রক্ষার নির্বাচন ছিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, নির্বাচন কখনোই খালেদা জিয়ার উদ্দেশ্য ছিল না, এখনো নেই। সাংবিধানিক প্রক্রিয়া ধ্বংস করাই তার উদ্দেশ্য।

বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তাহের মিলনায়তনে জাসদ ঢাকা মহানগর সমন্বয় কমিটি আয়োজিত ‘৫ জানুয়ারি সাংবিধানিক ধারাবাহিকতা ও গণতন্ত্র রক্ষা দিবস’ শীর্ষক আলোচনায় তিনি একথা বলেন।

Manual4 Ad Code

হানাসুল হক ইনু বলেন, ‘সাংবিধানিক প্রক্রিয়া ধ্বংস করে দেশে অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠা করে যুদ্ধাপরাধী খুনিদের বিচার, চুরি-অর্থ পাচারের বিচার বন্ধ করাই খালেদার উদ্দেশ্য।

Manual1 Ad Code

ইনু বলেন, ‘এ কারণেই খালেদা জিয়া নির্বাচন ও গণতন্ত্রের ধার ধারেন না। আগামী নির্বাচনকে সামনে রেখে বেগম খালেদা জিয়া নতুন চক্রান্তের জাল বুনছেন। অনির্দিষ্ট, অস্পষ্ট, তথাকথিত নির্বাচনকালীন সহায়ক সরকারের প্রস্তাব দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছেন তিনি।

তিনি বলেন, ‘আগামী নির্বাচনের আগেই জঙ্গি সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ শেষ করা উচিত, যাতে নির্বাচন সামনে রেখে খালেদার নতুন চক্রান্তে দেশ বিপদগ্রস্ত না হয়।’

Manual5 Ad Code

তথ্যমন্ত্রী বলেন, ‘সাংবিধানিক ধারাবহিকতা বজায় রাখতে যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কে অংশ নিলো আর নিলোনা তার উপর গণতন্ত্রের সার্টিফিকেট হতে পারে না। আর নির্বাচনে অংশ নিলেই অপরাধীরা দায় মুক্ত হয় না, বিচার হবেই।’

Manual3 Ad Code

ঢাকা মহানগর জাসদের যুগ্ম সমন্বয়ক নুরুল আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন জাসদ স্থায়ী কমিটির সদস্য ড. আনোয়ার হোসেন, অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত, নাদের চৌধুরী, সহ-সভাপতি সফি উদ্দিন মোল্লা, শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান প্রমুখ।

Manual1 Ad Code
Manual4 Ad Code