৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
রাজধানীর গুলশান-২ নম্বরে ১২ তলা আবাসিক ভবন থেকে অগ্নিদগ্ধ একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে অগ্নিদগ্ধ একজনের লাশ অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে নেয়া হয়েছে। তার পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
আজ সন্ধ্যা ৭টার দিকে ১২তলা ভবনটিতে আগুন লাগার পর তা নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। পাশাপাশি ভবনটি থেকে বাসিন্দাদের উদ্ধার করা চলতে থাকে। তবে পরে ভবনের অন্য তলায় আগুন ছড়িয়ে পড়লে অনেকে আটকা পড়েন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।
তিনি বলেন, গুলশানের আগুনের ঘটনায় এক ব্যক্তির লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসা হয়েছে। ওই ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি, জানার চেষ্টা চলছে।
এদিকে আগুন লাগা আবাসিক ভবন থেকে এখন পর্যন্ত ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া আটকে পড়া অন্যদের উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে। উদ্ধার করা ছয়জনের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী।
আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি ঘটনাস্থলে পৌঁছে উৎসুক জনতাকে নিয়ন্ত্রণ করেন।
এ সময় ডিএনসিসি মেয়র হ্যান্ড মাইক দিয়ে ফায়ার সার্ভিসকে কাজের সহযোগিতা করার আহ্বান জানান এবং পুলিশকে ঘটনাস্থল থেকে সবাইকে সরানোর জন্য নির্দেশ দেন।
এদিকে ভবনে আটকে পড়াদের উদ্ধারে কালক্ষেপণ করায় ফায়ার সার্ভিসের সদস্যদের ওপর চড়াও হয়েছেন স্বজন ও স্থানীয়রা। বাঁচার আকুতি জানাচ্ছেন আগুনে আক্রান্তরা।
এদিকে ঘটনাস্থলে কর্মরত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত ভেতর থেকে চারজনকে উদ্ধার করা হয়েছে। প্রচণ্ড ধোঁয়ার কারণে কাজ করতে বেগ পেতে হচ্ছে।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, প্রথমে ছয়টি, পরে সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। কিন্তু আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পরে আরো ছয়টি ইউনিট কাজে যোগ দেয়। বর্তমানে ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D