সিলেটে বিএনপিকে কালো পতাকা মিছিল করতে দিল না পুলিশ

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০১৭

Manual8 Ad Code

আজ পুলিশের বাধার মুখে সিলেট জেলা ও মহানগর বিএনপি তাদের পূর্বনির্ধারিত কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করতে পারেনি।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালনের উদ্দেশ্যে নগরীর চোহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। কিন্তু পুলিশের বাধায় সেই কর্মসূচি পণ্ড হয়ে যায়।

এসময় বিএনপি নেতারা শহীদ মিনার থেকে মিছিল বের করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। পরে পুলিশের সঙ্গে মিছিলকারীদের তর্ক-বিতর্ক হয়।

Manual7 Ad Code

এ বিষয়ে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম জানান, সকালে শহীদ মিনারের সামনে নেতাকর্মীরা কালো পতাকা মিছিলের প্রস্তুতি নিয়েছিল।কিন্তু পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে। তিনি বলেন পুলিশ দিয়ে মিছিলে বাধা দিয়ে সরকার আতংক সৃষ্টি করার চেষ্টা করছে।

Manual1 Ad Code

কালো পতাকা মিছিলে উপস্থিত ছিলেন – সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা সাধারন সম্পাদক আলী আহমদ, জেলার সাবেক যগ্ম আহবয়ায়ক আব্দুল মান্নান, জেলার সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দীকি, বিএনপি নেতা এডভোকেট হাবিবুর রহমান হাবিব, নজরুল ইসলাম ময়ুর, হুমায়ুন কবির শাহীন, রেজাউল হাসান কয়েস লোদী, এমদাদ হোসেন চৌধুরী, মহানগর মুক্তিযোদ্ধা দলের আহবয়ায়ক সালেহ আহমদ খসরু, বিএনপি নেতা একেএম তারেক কালাম, জালাল উদ্দীন চেয়ারম্যান, মাহবুব চৌধুরী, সৈয়দ রেজাউল করিম আলো, কামরুল হাসান শাহীন, মোঃ আবুল কাশেম, শামীম মজুমদার, মামুনুর রহমান মামুন, মুকুল মোর্শেদ, সাইদুর রহমান বুদুরি, মোঃ আব্দুল মালেক, সৈয়দ বাবুল, আব্দুল হাদী মাসুম, লুৎফুর রহমান চৌধুরী, নিহার রঞ্জন দাস, এজহারুল হক মন্টু, বজলুর রহমান ফয়েজ, আব্দুল লতিফ খান, ফাত্তাহ বকশী, সেলিম খান জালালাবাদী, কামাল হাসান জুয়েল, দেলোয়ার হোসেন চৌধুরী, জিয়াউর রহমান দীপন, শাহীন আহমদ, আহমদ আলী, শাহ মাহমুদ আলী, আজাদুর রহমান আজাদ, সাঈদ আহমদ, হাবিবুর রহমান হাবিব, গিয়াস আহমদ মেম্বার, আব্দুল শাহী শাহেদ, আজিজুর রহমান, এডভোকেট ফখরুল হক, এডভোকেট ইসরাফিল আলী, দিদার ইবনে তাহের লস্কর, উজ্জল রঞ্জন চন্দ, জিলাল মেম্বার, হেলাল উদ্দিন, মনিরুল ইসলাম তুরন, নজমুল ইসলাম, সাহেদ আহমদ, মঞ্জুর হোসেন মঞ্জু, সোহেল আহমদ, আজাদুর রহমান, রুহেল আহমদ, আজির উদ্দীন, আশরাফ বাহার, মঈনুল ইসলাম মঞ্জু, মকসুদুল করিম নোহেল, আব্দুল মুক্তাদির খান, আব্দুল হান্নান, মোশতাক আহমদ, হাজী পাবেল, মামুন আহমদ, শামীম আহমদ, সিরাজ খান, জুয়েল আহমদ, কাজী নুরুল হক, মুফতী সাদিকুর রহমান, সিরাজুল ইসলাম, আকবর আলী, আব্দুল ছবুর, হেলাল আহমদ, ফখর উদ্দীন, খাবীব আহমদ নুনু, জুয়েল আহমদ, আবুল হাসনাথ, মঈনুদ্দিন, দেলোয়ার হোসেন, মুহিম আহমদ, আজাদুর রহমান আজাদ, মাসুম আহমদ, শামীম আহমদ, বাবুল আহমদ, ছাত্রদল নেতা আফম কামাল, লুৎফুর রহমান, বেলাল আহমদ, কাজী মেরাজ, দেওয়ান আরাফাত চৌধুরী জাকির, মিজানুর রহমান নেছার, আব্দুল মালেক, এখলাছুর রহমান মুন্না, সোহেল আহমদ, এনামুল হক, মোবারক হোসেন তুহিন, মাসরুর রাসেল, সোহেল ইবনে রাজা, মাহবুব আহমদ চৌধুরী, আব্দুস সালাম, মাসুম পারভেজ, রুকনোল ইসলাম সানী, ফয়জুল ইসলাম, তাইফুল ইসলাম পাবেল, আজাদ আহমদ, আবুবকর সিদ্দিক, হোসেন আহমদ, ওয়াহিদ আহমদ, দুলাল রেজা, এমরান আলী, জাহিদ আহমদ, কাউসার হোসেন রকি, আলী আহমদ, সাজু আহমদ, খালেদ মনির, খালেদুর রহমান সনি, রাজ খান ইমন, সজিব আহমদ তানভীর, সেলিম আহমদ, মহসিন আহমদ, জাবেদ আহমদ ও পাবেল আহমদ প্রমুখ।

Manual2 Ad Code

এ ব্যাপারে মহানগর পুলিশের কোতয়ালী মডেল থানার সহকারি কমিশনার (এসি) নুরুল হুদা আশরাফী বলেন, জননিরাপত্তার জন্যই তারা কোন মিছিল রাস্তায় বের হতে দিচ্ছেন না। এই কালো পতাকা মিছিলের অনুমতি নেই। জনসাধারণের নিরাপত্তাকল্পেই আমরা এই মিছিলে বাধা দিয়েছি।”

 

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code