গোলাপগঞ্জে ট্রাক চাপায় দুই অটোরিকশা যাত্রী নিহত

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৩

গোলাপগঞ্জে ট্রাক চাপায় দুই অটোরিকশা যাত্রী নিহত

সিলেটের গোলাপগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই অটোরিকশা যাত্রী নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও ৩ জন।

রবিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে গোলাপগঞ্জের হাজিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

তিনি জানান, রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে বিয়ানীবাজার থেকে সিলেটগামী সিএনজিচালিত অটোরিকশাটির বিপরীতমুখী একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট- ১৪-১৬৮০) সাথে সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই অটোরিকশার একজন নারী ও একজন পুরুষ যাত্রী নিহত হন। ট্রাক চাপায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

নিহতরা হলেন- বিয়ানীবাজার উপজেলার উপজেলার নয়াগ্রামের বাসিন্দা ফারুক আহমদ (৪০) ও রাশেদা বেগম (৩৮)। অটোরিকশাটিতে মোট ৫ জন যাত্রী ছিলেন।

আহত ৩ জনকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়। তবে তাদের পরিচয় জানা যায়নি।

ঘাতক ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ট্রাক চালক ও হেল্পার পালিয়ে গেছে।

এঘটনায় রাস্তায় দীর্ঘ যানজট লেগে যায়। পরে পুলিশ এসে প্রায় দুইঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক করে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট