মারুফ খাঁনের ভাইয়ের মৃত্যুতে মিশিগান স্বেচ্ছাসেবক দলের শোক

প্রকাশিত: ২:৪৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৩

মারুফ খাঁনের ভাইয়ের মৃত্যুতে মিশিগান স্বেচ্ছাসেবক দলের শোক

জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল মিশিগান শাখার সিনিয়র সহ সভাপতি মারুফ খাঁনের বড় ভাই মুক্তাদির খাঁন সেলিম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের মিশিগান স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও যুক্তরাষ্ট্র বিএনপি’র মহান স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য আব্দুর রহমান এবং সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্র বিএনপি’র মহান স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য আবুল কাশেম মুর্শেদ।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন মহান আল্লাহ্ তায়ালার দরবারে মরহুম মুক্তাদির খাঁন সেলিমকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে গ্রহণ করা জন্য দোয়া করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।