৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৩
পানি উন্নয়ন বোর্ডের শাল্লা উপজেলা শাখার সহকারি প্রকৌশলী আব্দুল কাইয়ুমের উপর হামলা ও মারধরের ঘটনায় উপজেলার বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিত চৌধুরী নান্টুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার (৫ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মকর্তার উপর হামলা ও মারধরের ঘটনায় আদালতে অভিযোগপত্র দাখিল হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদের) আইন ২০০৯, ৩৪(১) ধারা অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় হতে আসা প্রজ্ঞাপনটি সোমবার পেয়েছি।বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে গত ২০ জানুয়ারি সন্ধ্যায় উপজেলা পরিষদের সামনে পাউবোর কার্যালয়ে ঢুকে চেয়ারম্যান মদ্যপ অবস্থায় সঙ্গীয় আরো ২/৩ জন মিলে সহকারি প্রকৌশলী আব্দুল কাইয়ূমকে মারপিট করেন। এসময় অফিস কক্ষের চেয়ার টেবিল, আসবাবপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিড়ে ফেলেন চেয়ারম্যান নান্টু। আহত আব্দুল কাইয়ুমকে সঙ্গে সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসাসেবা দেয়া হয়। এ ঘটনায় আব্দুল কাইয়ূম বাদী হয়ে বিশ্বজিত চৌধুরী নান্টুকে প্রধান আসামি করে শাল্লা থানায় মামলা (০২(০১)২০২৩) দায়ের করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D