৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৩
জৈন্তাপুরের লালাখালে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মারা গেলেন সিলেট নগরের পরিচিতমুখ, তরুণ ব্যবসায়ী ফয়েজ আহমেদ চৌধুরী রিপন।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে লালাখানে নৌকা উল্টে তিনি পানিতে পড়ে যান। পরে তাঁকে উদ্ধার করে সিলেটের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ফয়েজ আহমেদ চৌধুরী সিলেট নগরের শিবগঞ্জের মৌচাক আবাসিক এলাকার বাসিন্দা ও সিলেট মেট্রিপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজর’র ফাউন্ডার মেম্বার এবং সিলেট-কুশিয়ারা লায়ন্স ক্লাবের সাধারণ সম্পাদক।
তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ২০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান- ওই ব্যক্তি তাঁর তিন বন্ধুর সঙ্গে লালাখালে বেড়াতে গিয়েছিলেন। নৌকায় চড়ে তারা নৌকার ছাউনির উপর উঠে ছবি তুলছিলেন। এসময় তাদের নড়চড়ায় নৌকা উল্টে যায়। বাকিরা সাতরে উপরে উঠলেও রিপন সাতার না জানার কারণে আর উঠতে পারেননি।
ব্ন্ধুরা তাকে উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের দায়িত্বরত চিকিৎসক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ওসমানীতে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা রিপনকে মৃত ঘোষণা করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D