৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৩
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর বাজারের ব্যবসায়ি জুয়েল আহমদ (২০) মোটরসাইকেল দূর্ঘটনায় মারা গেছেন।
সোমবার (৩০ জানুয়ারী) বিকেলে বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি যাওয়ার পথে বিপরীত দিক থেকে দ্রুতবেগে ছুটে আসা মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে বৈদ্যুতির খুঁটির সাথে ধাক্কা খান। এতে তিনি গুরুতর আহত হন। রাত সাড়ে দশটায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি শাহবাজপুর বাজারের চয়েজ গ্যালারির স্বত্ত্বাধিকারি ও উপজেলার পাতন গ্রামের আফতাব আলীর ছেলে।
মঙ্গলবার বাদ আছর পাতন জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D