৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৩
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে দুই ইউনিটে ১৩৪টি আসন ফাঁকা রয়েছে। এসব আসনে আগামী বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) তাৎক্ষণিক সাক্ষাৎকারে ভর্তির (স্পট অ্যাডমিশন) সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে শাবিপ্রবির ভর্তি কমিটির টেকনিক্যাল কর্ডিনেটর অধ্যাপক মো. মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন। অষ্টম মেধাতালিকা থেকে ভর্তির পরও আসন ফাঁকা থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ‘এ’ ও ‘বি’ ইউনিটে থাকা শূন্য আসনসমূহ মেধাক্রমের ভিত্তিতে তাৎক্ষণিক সাক্ষাৎকারে ভর্তি (স্পট অ্যাডমিশন) করা হবে। এ লক্ষ্যে ওয়েবসাইটে উল্লেখিত মেধাক্রমভুক্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ২ ফেব্রুয়ারি নির্ধারিত স্থান ও সময়সূচি অনুযায়ী (প্রাথমিক ভর্তি হয়ে থাকলে ‘অ্যাকনলেজমেন্ট স্লিপ’ নিয়ে) উপস্থিত হতে বলা হচ্ছে।
তিনি আরও বলেন, ওয়েবসাইটে উল্লেখিত বিভাগে তারাই ভর্তি হতে পারবেন যাদের স্পট অ্যাডমিশনের জন্য ডাকা হয়েছে এবং তাদের পছন্দের তালিকায় উক্ত বিভাগসমূহ রয়েছে।
ওয়েবসাইট সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটের শিক্ষার্থীদের মেধাক্রম ৮০০১ থেকে ৯৪০০ পর্যন্ত সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘এ’ এর ১২১ নম্বর রুমে সাক্ষাৎকার ও ভর্তি চলবে। অন্যদিকে, দুপুর ২টা থেকে ‘বি’ ইউনিটের মেধাক্রম ১১০১ থেকে ১৬৫০ পর্যন্ত একই জায়গায় ভর্তি চলবে। আসন শূন্য থাকা সাপেক্ষে বিষয় বরাদ্দ দেওয়া হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D