১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৭
ফ্রান্স থেকে আবু তাহির : আনন্দঘন আয়োজন আর জাঁকজমকের মধ্যে দিয়ে ফ্রান্সে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। গত রবিবার বিকেলে প্যারিসের মাক্সদর্মিতে ফ্রান্সে বসবাসরত সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ এ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
সিলেট জেলা ছাত্রদলের সহসভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে ও সিলেট মহানগর ছাত্রদলের সমাজসেবা সম্পাদক আশিকুজ্জামান আশিক এবং জেলা ছাত্রদল সদস্য জসিম আহমদের যৌথ পরিচালনায় এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সভাপতি সৈয়দ সাইফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফ্রান্স বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল গাফফার,জেলা ছাত্রদল সদস্য মির্জা খালেদ, কয়েছ আহমদ, তোফায়েল আহমদ, সাজ্জাদ আহমদ, ফ্রান্স বিএনপির সদস্য জাকারিয়া আহমদসহ ছাত্রদল ও বিএনপির নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের গণগ্রেফতার করে স্বৈরাচারী সরকার আজ পুরো দেশটাকে কারাগারে পরিণত করেছে। সরকার জনপ্রিয়তা হারিয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা সাজিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে রাখার অপচেষ্টায় লিপ্ত আছে। ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করেছে আওয়ামীলীগ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D