৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৩
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্ত:নগর জয়ন্তিকা ট্রেনের নিচে ঝাপ দিয়ে অজ্ঞাত পরিচয়ের এক তরুণী (২০) আত্মহত্যা করেছে।
শনিবার (২৮ জানুয়ারি) দুপুর ১ টা ২০ মিনিটে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর ১টা ২০ মিনিটের সময় সিলেট থেকে ঢাকাগামী আন্ত:নগর জয়ন্তিকা এক্রপ্রেস ট্র্রেন শমশেরনগর রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় অজ্ঞাত পরিচয়ের এক তরুণী চলন্ত ট্রেনের নিচে ঝাপ দেয়। ট্রেনটির ইঞ্জিন বগির বাম্পার তাকে টেনে প্রায় ৫০০ মিটার দুরে শিংরাউলি গ্রামে ফেলে দেয়।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সোহেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ রেললাইন হতে মরদেহ উদ্ধার করে পাশে রেখে শ্রীমঙ্গল জিআরপি থানাকে অবগত করা হয়। এ সময় তরুণীর একটি ভ্যানেটি বেগ ও ভেঙ্গে যাওয়া ঘড়ি ও ভাঙ্গা মোবাইল পাওয়া গেছে। শ্রীমঙ্গল রেলওয়ে জিআরপি পুলিশ ঘটনাস্থলে আসার পর লাশ উদ্ধার করেছে।
শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্টেশনের প্লাটফর্ম এলাকায় তরুণীটি চলন্ত জয়ন্তিকা ট্রেনের সামনে ঝাপ দেয়। ট্রেনের ইঞ্জিন নিচের বাম্পার তাকে টেনে নিয়ে সিংরাউলী এলাকায় আপ হোম সিগনাল সংলগ্ন এলাকা ফেলে দেয়।
তরুণীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অঞ্জন কুমার পাল। তিনি জানিয়েছেন, ময়নাতদন্তের পর বিস্তাারিত জানা যাবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D