৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৩
সিলেট চলচ্চিত্র উৎসবের ৫ম আসরে নির্বাচিত চলচ্চিত্রগুলোর তালিকা ঘোষিত হয়েছে।
বুধবার (২৬ জানুয়ারি) আয়োজক সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ কর্তৃক ৫টি বিভাগে মোট ১০৬টি নির্বাচিত চলচ্চিত্রগুলোর নাম ঘোষণা করা হয়।
এবারের আসরে স্বল্পদৈর্ঘ্য (আন্তর্জাতিক) বিভাগে ৪৩টি, স্বল্পদৈর্ঘ্য (বাংলাদেশ) বিভাগে ২৮টি, প্রামাণ্যচিত্র বিভাগে ১৫টি, শিশু বিষয়ক চলচ্চিত্র বিভাগে ১০টি ও এনিমেশন বিভাগে ১০টি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি সব্যসাচী নিলয় বলেন, বাংলাদেশ তো বটেই, আন্তর্জাতিক অঙ্গনেও এবার আমরা দারুণ সাড়া পেয়েছি। আশা করি আগামী ফেব্রুয়ারিতে উৎসবটি আয়োজন করতে পারব।
উল্লেখ্য, গত বছরের ১৮ নভেম্বর সিলেট চলচ্চিত্র উৎসবের ৫ম আসরে চলচ্চিত্র জমাদানের সময় সমাপ্ত হয়। এতে ১১১টি দেশ থেকে মোট ৩০৬৫টি চলচ্চিত্র জমা পড়েছিল, যা পাঁচ আসরের মধ্যে সর্বোচ্চ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D