৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৩
সিলেট নগরীর দক্ষিণ সুরমার বঙ্গবীর রোডস্থ গ্রীন জেমস ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল ২৫ জানুয়ারি বুধবার দুপুরে পলিটেকনিক ইন্সটিটিউটের খেলার মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ ফারুক মিয়া।
গ্রীন জেমস ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ডাঃ মোঃ আলমাহির ফেরদৌস এর সভাপতিত্বে ও প্রিন্সিপাল মোঃ জাহিদুল ইসলামের পরিচালনায় পুুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুল এন্ড কলেজের উপদেষ্টা হাজী কামাল উদ্দিন, পরিচালক সিরাজ উদ্দিন চৌধুরী ও খয়ের আহমদ প্রমুখ।
গ্রীন জেমস ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ৪৬টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। এর মধ্য থেকে ১৩৪ বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ ফারুক মিয়া বলেন, জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশে খেলাধুলা করতে হবে। শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তিনি আধুনিক ও যুগোপযোগী শিক্ষা প্রসারে গ্রীন জেমস ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ কাজ করে যাচ্ছে, যা প্রশংসনীয়। তিনি বলেন, সুস্থ মন ও দেহ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলার মাধ্যমে শরীর চর্চা করার আহবান জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D