দেশে মোট ভোটার ১১ কোটি ৯০ লাখ ৬১ হাজার

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৩

দেশে মোট ভোটার ১১ কোটি ৯০ লাখ ৬১ হাজার

দেশে বর্তমানে মোট ভোটার ১১ কোটি ৯০ লাখ ৬১ হাজার ১৫৮ জন। এক বছরে ভোটার বেড়েছে ৫ দশমিক ১০ শতাংশ বা ৫৭ লাখ ৭৪ হাজার ১৩৮ জন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব।

তিনি বলেন, আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা করা হবে।

রোববার সকালে নির্বাচন ভবনে তার দফতরে খসড়া ভোটার তালিকা নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, চূড়ান্ত ভোটার তালিকায় যারা ভোটার, তারাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন।

তবে এই তালিকায় বাদ বা কোনো সংশোধন থাকলে আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে আপত্তি জানাতে হবে। ১৪ ফেব্রুয়ারি শুনানি হবে। দেশের সব উপজেলাতে খসড়া তালিকা টানানো হবে।

সচিব বলেন, মোট ভোটারের মধ্যে ৬ কোটি ৩ লাখ ৮৩ হাজার ১১২ জন পুরুষ এবং ৫ কোটি ৮৬ লাখ ৭৭ হাজার ২০৯ জন মহিলা। আর ৮৩৭ জন হিজড়া এই ভোটার তালিকায় রয়েছেন।
গত ২০২২ সালে ভোটার ছিল মোট ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট