সিলেট জেলা আইনজীবী সমিতির সহ-সম্পাদক পদে নাদিম রহমান সর্বোচ্চ ভোটে বিজয়ী

প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৩

সিলেট জেলা আইনজীবী সমিতির সহ-সম্পাদক পদে নাদিম রহমান সর্বোচ্চ ভোটে বিজয়ী

সিলেট জেলা আইনজীবী সমিতির সহ-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এডভোকেট নাদিম রহমান। তিনি এবারের নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে এই পদে নির্বাচিত হন।


বৃহস্পতিবার (১২ জানুয়ারি) জেলা বারের নির্বাচন অনুষ্ঠিত হয়। রাতেই ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হয়।
নির্বাচনে সভাপতি অশোক পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম ইয়াহইয়া চৌধুরী সুহেল নির্বাচিত হয়েছেন।
এবারে নির্বাচনের সহ-সম্পাদক পদে সর্বোচ্চ ৭০৭ ভোটে নির্বাচিত হয়েছেন এডভোকেট নাদিম রহমান। ৫৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট তোফায়েল আহমদ ও ৪৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এ এইচ এম ওয়াসিম ।
অ্যাডভোকেট নাদিম রহমান একজন আইনজীবী পরিবের সদস্য। তার শশুর প্রয়াত সিনিয়র আইনজীবী আব্দুল মওদুদ এডভোকেট, শালিকা ফাত্তাহ নাজরীন মওদুদ এডভোকেট, ভায়রা রেজওয়ান আহমদ চৌধুরী এডভোকেট।

নাদিম রহমান ঐতিহ্যবাহী সিলেট স্টেশন ক্লাবের সদস্য। তিনি টিলাগড় ক্লাবের আইন বিষয়ক সম্পাদক ও ভাটাটিকর সংঘের সাধারণ সম্পাদক। সিলেট জেলা কর আইনজীবী সমিতিরও সদস্য তিনি।


সিলেট সংবাদ / এন ইউ জায়গীরদার – ০১


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট