২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৩
সিলেট-ঢাকা মহাসড়কে ফের ঘটেছে ভয়াবহ দুর্ঘটনা। এবার একই পরিবারের চারজনসহ ৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার (৭ জানুয়ারি) ভোর রাত ৪টার দিকে হবিগঞ্জের মাধবপুরে শাহপুর এলাকায় মেটাডোর ইন্ডাস্ট্রির সামনে বালুবোঝাই ট্রাক, মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটানাস্থলেই তিনজন এবং হাসপাতালে নেওয়ার পথে দুজন মারা যান। এ ঘটনায় গুরুতর আহত হয়ে ৩ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতরা হলেন, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শুকনাদি গ্রামের প্রবাসী সালাম মিয়া (৩৫), সিহাব মিয়া (১২), সাফিয়া বেগম (২০), সাফিয়ার ১ বছরের শিশু হাবিবা জান্নাত এবং একই উপজেলার দশভাগ গ্রামের মাইক্রোবাস চালক সাতির আলী (৩৫)।
গুরুতর আহতরা হলেন- একই পরিবারের নূর ইসলাম, রাজু ও নিশাত।
নিহতদের স্বজন শুকনাদি গ্রামের নওশাদ আহমেদ জানান, শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে মালয়েশিয়া প্রবাসী সালাম মিয়াকে ঢাকা বিমানবন্দর থেকে আনতে তারা ঢাকা যান। পরে একই দিন রাতে ঢাকা থেকে ফেরার পথে ঘন কুয়াশার মধ্যে মাধবপুর উপজেলার শাহপুর নতুন বাজার এলাকায় তাদের মাইক্রোবাসটি পৌঁছালে সিলেট থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসে থাকা শিশু ও চালকসহ পাঁচজন মারা যান। এ সময় আহত হয়েছেন একই মাইক্রোবাসের যাত্রী রাজু আহমেদ ও তার বাবা নূর ইসলামসহ এক বৃদ্ধ। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন- খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে মরদেহ ও দুর্ঘটনাকবলিত গাড়িগুলো থানায় নিয়ে আসা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D