২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৩

সিলেট মহানগরীর ২৬নং ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগ এর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা গত ৪ জানুয়ারি বুধবার রাতে কীনব্রিজের দক্ষিণ মুখে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সদস্য, সিলেট সিটি কর্পোরেশন প্যানেল মেয়র ও ২৬নং ওয়ার্ড কাউন্সিল তৌফিক বকস লিপন।
২৬নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান জুনেল এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজ আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ২৬নং ওয়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম। উপস্থিত ছিলেন ঝালোপাড়া ইউনিট কমিটির সভাপতি আক্তার জামান, ২৬নং ওয়ার্ড আওয়ামী নেতা শাহিন আহমদ, দিলোওয়ার হোসেন, সিলেট জেলা যুবলীগ নেতা সজীব আহমদ, ওয়ার্ড সেচ্ছাসেবকলীগ সভাপতি আনোয়ারা হোসেন, ২৭নং ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ মুহাম্মাদ আমীন আহমদ, ২৬নং ওয়ার্ড ছাত্রলীগ সহ সভাপতি তুহিন আহমদ, ওয়ার্ড ছাত্রলীগ নেতা আতিকুর রহমান জুমন, আতিকুর রহমান মাহিন, সৈকত দাস শুভ, আদনান ফেরদৌস, মাহফুজ আহমদ, ছাত্রলীগ নেতা সেতু, দিপু আহমদ, সিমান্ত পাল, রুদ্র পাল, সঞ্জয় পাল, জালাল সরকার, দিহান আহমদ, জাহিদ আহমদ, জামিল আহমদ আরফিন, হিমেল আহমদ, মাহফুজুর রহমান মেহেদী, আদনান ফেরদৌস বর্ষা, নিয়াজ আহমেদ, মোহাম্মদ মাহফুজ, ফাহিম আহমদ, ফাহাদ আহমদ, ২৭নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা আলী আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে কেক কেটে বাংলাদেশ ছাত্রলীগ এর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন প্রধান অতিথি সহ ২৬নং ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মহসিন কামরান বলেন, আওয়ামীলীগের যে কোন আন্দোলন সংগ্রামে ছাত্রলীগ নেতাকর্মীরা রাজপথে থেকে সাহসিকতার সাথে অগ্রণী ভূমিকা পালন করে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে তারা কাজ করে যাচ্ছে। তিনি বঙ্গবন্ধুর আদর্শ লালন করে আগামী দিনে আওয়ামীলীগের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ছাত্রলীগকে কাজ করে যাওয়ার আহবান জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D