২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৩
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সরকারের ভয়াবহ দুঃশাসনের কবলে দেশ আজ বিপর্যস্ত। মেগা প্রকল্পের নামে দূর্ণীতির ফলে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। ফলে দেশ আজ ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে। যারাই সরকারের অনিয়ম ও দূর্ণীতির বিরুদ্ধে কথা বলছে, তাদেরকে গুম-খুন করা হচ্ছে। দেশকে এই সংকট থেকে বাঁচতে হলে আওয়ামীলীগ সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করতে হবে। রাজপথে আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে হবে।
বুধবার (৪ জানুয়ারী) রাতে সিলেট জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ফ্যসিস্ট সরকারকে বিতাড়িত করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের অংশ হিসেবে আগামী ১১ জানুয়ারী সিলেট বিভাগীয় গণ অবস্থান কর্মসূচি সর্বাত্মক ভাবে সফল করতে হবে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী সঞ্চালনায় নগরীর একটি হোটেলে এসভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, দেশে চলমান আন্দোলন সংগ্রামে অমাদের ভাইয়েরা অকাতরে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে। তাদের রক্তের উপর এই ফ্যাসিস্ট সরকারকে দাঁড়িয়ে থাকতে দেয়া যাবেনা। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে।
এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান চৌধুরী সুফি, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, কোহিনূর আহমদ, জেলা কৃষক দলের আহবায়ক শহীদ আহমদ চেয়ারম্যান, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক একেএম তারেক কালাম, জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবির শেপী, সুমান আলী, জেলা জাসাসের আহবায়ক অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ, জেলা কৃষকদলের সদস্য সচিব তাজরুল ইসলাম তাজুল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাহিমা কুমকুম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, জেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহপরান, আহাদ চৌধুরী শামীম প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D