২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৩
মৌলভীবাজারের কমলগঞ্জে প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ সংযুক্ত আরব আমিরাত এর পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) দুপুর ১২ টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে উপজেলার বিভিন্ন এলাকার ২০ জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।
কমলগঞ্জ প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ সংযুক্ত আরব আমিরাতের সভাপতি রুজেল তরফদারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান রুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার।
বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আসলম ইকবাল মিলন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ছিদ্দেক আলী, মাধবপুর ইউপি চেয়ারম্যান মো. আসিদ আলী, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু, কমলগঞ্জ প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ সংযুক্ত আরব আমিরাতের প্রধান উপদেষ্টা লুৎফুর রহমান চৌধুরী, পৃষ্ঠপোষক আব্দুল করিম প্রমুখ।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D