৬ মাসের জামিন পেলেন মির্জা ফখরুল ও আব্বাস

প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৩

৬ মাসের জামিন পেলেন মির্জা ফখরুল ও আব্বাস

মির্জা আব্বাসের ছয় মাসের জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার দুপুরে এ আদেশ দেন হাইকোর্ট।

আদালতে আসামিদের জামিন আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও আইনজীবী সগীর হোসেন লিওন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম গোলাম মোস্তফা।

সোমবার (২ জানুয়ারি) আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন।

এর আগে বিএনপির এই দুই নেতার জামিন আবেদন তিনবার নাকচ করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর বিকেলে রাজধানীর নয়াপল্টনে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন নিহত এবং অনেকেই আহত হন।

এ ঘটনায় পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উস্কানির অভিযোগে পল্টন থানায় তাদের বিরুদ্ধে মামলা করে পুলিশ। পরে গত ৮ ডিসেম্বর দিবাগত রাতে রাজধানীর নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট