২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৩
সিলেটে ট্রাক-সিএনজি অটোরিকশার সংঘর্ষে আশফাক উদ্দিন (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। দুর্ঘটনায় সিএনজি অটোরিকশার চালক, নারী-শিশুসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।
সোমবার (২ জানুয়ারি) বেলা ১টার দিকে সিলেট সদর উপজেলার তেমুখি-বাদাঘাট সড়কে ইউরো বাংলা সিরামিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত আশফাক উদ্দিন সিলেট সদরের শিবের বাজারের একটি স-মিলের স্বত্বাধিকারী ও কাঠ ব্যবসায়ী। তিনি স্থানীয় হাটখোলা ইউনিয়নের পাগইল গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সিলেট সদরের শিবের বাজার থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিকে থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুছড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় অটোরিকশার শিশুসহ ৫ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় আশফাক উদ্দিন মারা যান।
সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ সদস্যরা সিএনজি অটোরিকশা জব্দ করলেও ট্রাক নিয়ে চালক-হেলপার পালিয়ে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D