৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২২
দীর্ঘ প্রায় চার মাস বিদেশে চিকিৎসা নিয়ে অনেকটা সুস্থ হয়ে দেশে ফিরছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
আজ বৃহস্পতিবার তিনি দেশে পৌঁছতে পারেন বলে গণমাধ্যমকে জানিয়েছে তার পরিবার।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, গত জুলাইয়ের শেষের দিকে কক্সবাজারে গেলে সেখানে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন সেব্রিনা ফ্লোরা। পরে রাজধানীর ইউনাইটেড হসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় গত ৭ আগস্ট সিঙ্গাপুরে নেয়া হয় তাকে। ফ্লোরার অগ্ন্যাশয় ও পিত্তথলির কার্যকারিতা ঠিক রাখতে একটি অস্ত্রোপচার হয়েছিল।
তারপরও অবস্থার পরিবর্তন না হওয়ায় দীর্ঘদিন তাকে ভেন্টিলেশনে রাখা হয়। এমনকি তার মৃত্যুর গুজবও ওঠে। তবে সবকিছু ছাপিয়ে তিন মাস ২১ দিন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আবারো দেশে ফিরছেন স্বাস্থ্য অধিদফতরের এই অতিরিক্ত মহাপরিচালক।
সেব্রিনা ফ্লোরা সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সাবেক পরিচালক। পরে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক হন। করোনার গত দুই বছরে স্বাস্থ্য অধিদফতরের প্রতিনিধি হিসেবে গণমাধ্যমে পরিস্থিতি অবহিত করার দায়িত্ব পান। এরপরই তিনি দেশের সব শ্রেণির পেশার মানুষের মাঝে পরিচিত পান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D