২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২২
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা বিএনপির উদ্যোগে পুলিশের গুলিতে নিহত পঞ্চগড়ের বোদা উপজেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ আরেফিনের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ ডিসেম্বর) বাদ আছর সিলেট রেজিস্ট্রারী মাঠে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
গায়েবানা জানাজা শেষে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আওয়ামিলীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। তাই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে চলমান গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি নেতাকর্মীদের নির্বিচারে গুলি করে হত্যা করছে। দেশে জনগণের সরকার প্রতিষ্টা হলে সকল হত্যাকাণ্ডের বিচার হবে ইনশাআল্লাহ।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আধার যত গভীর হয় ভোর তত নিকটবর্তী। যতই ঝুলুম-নির্যাতন আসুকনা কেন চলমান গণতান্ত্রিক আন্দোলন বন্ধ করা যাবে না।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপি নেতা এডভোকেট আশিক উদ্দিন, একেএম তারেক কালাম, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাসেম, মাহবুব আলম, আজিজুর রহমান আজিজ, জসীম উদ্দিন, মুমিনুল ইসলাম মুমিন, আনোয়ার হোসেন মানিক, আখতার হোসেন, এডভোকেট সাঈদ আহমদ, রফিকুল ইসলাম শাহপরাণ, জালাল খাঁন, শাকিল মুর্শেদ, আজিজুল হোসেন আজিজ, লোকমান আহমদ, আফছর খাঁন, আকবর আলী, বাদশা আহমদ, কবির আহমদ, শাহীন আলম জয়, আকতার মিয়া, কয়েস আহমদ, শেখ আজিজ সুজা, দেলোয়ার হোসেন দিনার, ফজলে রাব্বি আহসান, সোহেল ইবনে রাজা, নজরুল ইসলাম প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D