২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২২
সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম বরাদ্দ থেকে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লাকি বেগমের উদ্যোগে শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে বিশ্বনাথ পৌরসভার নতুনবাজারস্থ কাউন্সিলর কার্যালয়ে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে বসবাসরত গরিব ও অসহায় শতাধিক মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে কাউন্সিলর লাকি বেগম বলেন, পৌর নাগরিকদের সমঅধিকার নিশ্চিতকরণ ও জনকল্যাণের লক্ষ্যে বিগতদিনে কাজ করেছি। জনগণ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে কৃতার্থ করেছে।
তিনি পৌরসভার নির্বাচিত ওয়ার্ডে গরিব-দুঃখী-মেহনতি মানুষের কল্যাণে কাজ করে যাবেন বলে জানান। একই সঙ্গে পৌরসভার নির্বাচিত ওয়ার্ডকে ডিজিটাল ও আদর্শ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সকলের দোয়া ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা দর্জি কল্যাণ সমিতির সভাপতি এম কাওছার আহমদ, বিশ্বনাথ ইলেকট্রিশিয়ান সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সেবুল আহমদ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D