২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২২
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নব-নির্বাচিত সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান’কে স্বাগত জানিয়ে সিলেট জেলা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) আনন্দ মিছিলটি নগরীর তালতলা থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাওয়াদ ইবনে জাহিদ খান বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক দেশরত্ন শেখ হাসিনার আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে সদ্য ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের নেতৃত্ব আগামীর সকল আন্দোলন সংগ্রামে সিলেট জেলা ছাত্রলীগ রাজপথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। তিনি আরো বলেন, অপশক্তির ছায়াটুকুও আমরা জনগণের জানমালের উপর আসতে দিবো না। দেশবিরোধী শক্তিরা কোনো নৈরাজ্য করতে চাইলে আমরা তা প্রতিহত করতে তৈরী আছি। বিজয়ের মাসে বিএনপি, জামায়াত, ছাত্রদল সহ সকল প্রকার অপশক্তি রুখতে এবং দেশরত্ন শেখ হাসিনার চলার পথ মসৃণ রাখার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছে সিলেট জেলা ছাত্রলীগ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাক্কুর আহমেদ জনি, জেলা ছাত্রলীগ নেতা এম আর মুহিব, সৌরভ জায়গীরদার, আব্দুস সাদিক তারেক, আল মামুন, সঞ্চয় সরকার, মাহমুদলু করিম নেওয়াজ, সাহেক আহমদ, সাহেদ জায়গীরদার, আবু তায়েফ, আল আমিন, দ্বীপ রাজ দাস দিপায়ন, মেহরাব হোসাইন, অলিউর রহমান, সঞ্চয়, ইমন ইবনে সাম্রাজ, জামিল আহমদ পাবেল, মাহির দাইয়ান, দীপু গৌস, হেলাল, সাহেল, বিপ্লব, তাহসান হাবিব, আরিফ, রাফি, রহমান, সোহাগ, অপু, আশরাফুজ্জান, আফজল, সজিব, হৃদয়, নিলয় পাল, নয়ন পাল, রাসেল, আশরাফুল শাহী, আবু তাহের, শাকিল আহমদ, রাব্বী, সুমন, সীয়ান, ফাহিম, মুন্না, মিটুন, হাফিজ, সাহান, পল্লব, হাসান, ফাইয়্যাজ, মুহিন, আফজাল হোসেন মিজান, আশরাফ, সাহেদ, জসীম, ইকবাল, মেহেদী হাসান সুমন, রনি, সানজিদ, রাজীব, সাগর, সিদ্দিকুর রহমান, মান্না, মাহমুদ, সাদিক, সাজন, আমির প্রমুখ। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D