টানা ১০ বার ‘সিআইপি’ হলেন সিলেটের মাহতাবুর

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২২

টানা ১০ বার ‘সিআইপি’ হলেন সিলেটের মাহতাবুর

টানা ১০ম বার কমার্শিয়াল ইম্পরট্যান্ট পারসন (সিআইপি) পদক পেলেন এনআরবি ব্যাংকের চেয়ারম্যান- সিলেটের মোহাম্মদ মাহতাবুর রহমান ও তার পরিবারের আরও ৩ সদস্য।

জানা গেছে, বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিসরূপ এনআরবি ব্যাংক লিমিটেড-এর চেয়ারম্যান এবং আল-হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানিজ-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সিলেটের মোহাম্মদ মাহতাবুর রহমান, তার সহধর্মিনী ও এনআরবি ব্যাংকের পরিচালক বায়জুন নাহার চৌধুরী, মাহতাবুরের ছেলে ও আল আরাফা ইসলামী ব্যাংকের পরিচালক মোহাম্মদ এমাদুর রহমান এবং তার ভাই এনআরবিসি ব্যাংকের পরিচালক মোহাম্মদ অলিউর রহমান ২০২০ সালে দেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী ক্যাটাগরিতে সিআইপি নির্বাচিত হয়েছেন।

রবিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি মোহাম্মদ মাহতাবুর রহমানকে সিআইপি কার্ড ও সম্মাননা প্রদান করেন।

উল্লেখ্য, সিলেটের এই ব্যক্তিত্ব মোহাম্মদ মাহতাবুর রহমান ২০১২ সাল থেকে টানা দশ বার সিআইপি নির্বাচিত হয়েছেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট