বরইকান্দি ইয়াং ফ্লাওয়ার ক্লাবের উপদেষ্টা হাজী দুদু মিয়ার স্মরণে শোক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২২

বরইকান্দি ইয়াং ফ্লাওয়ার ক্লাবের উপদেষ্টা হাজী দুদু মিয়ার স্মরণে শোক সভা অনুষ্ঠিত

বরইকান্দি ইয়াং ফ্লাওয়ার ক্লাবের উদ্যোগে ক্লাবের উপদেষ্টা ও প্রবীন মুরব্বী হাজী মোঃ দুদু মিয়ার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল রোববার বাদ এশা ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

দক্ষিণ সুরমার ২৫নং ওয়ার্ডের বরইকান্দি ইয়াং ফ্লাওয়ার ক্লাবের সভপতি জসিম উদ্দিন শিমুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল কাইয়ুম জাকি’র পরিচালনায় শোক সভায় বক্তব্য রাখেন মিস্তরী জামে মসজিদের পেশ ইমাম ও খতীব মাওলানা ফয়েজ নুমানী, মসজিদের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালিক জিতু মিয়া, সদস্য ফখরুল ইসলাম, ব্যবসায়ী আব্দুল কাদির ফটিক, দুলাল আহমদ, বিশিষ্ট আইনজীবী এডভোকেট খালেদ জোবায়ের, বরইকান্দি ইয়াং ফ্লাওয়ার ক্লাবের সাবেক সভাপতি মরহুমের বড় ছেলে দিলোয়ার হোসেন রানা, মসজিদের মুয়াজ্জিন হাফিজ সুলেমান আহমদ, মুয়াজ্জিন ইয়াহিয়া আহমদ, নজরুল ইসলাম ক্লাবের সহ-সভাপতি আব্দুল করিম পিন্টু, সহ-সাধারণ সম্পাদক জাবীর আহমদ মুফতী, কামরুল ইসলাম শুকু, ব্যাসায়ী দুলাল আহমদ, মিনহাজ আহমদ, শাকিব, এলিন আহমদ, রাসেল আহমদ প্রমুখ।
শোক সভায় বক্তারা প্রবীন মুরব্বী হাজী দুদু মিয়া’র জীবন ও আদর্শ তুলে ধরে বলেন, তিনি আজীবন দেশ, জাতি ও সমাজের কল্যাণে কাজ করে গেছেন। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে নিঃস্বার্থ ভাবে সহযোগিতা করেছেন। তাঁকে হারিয়ে আমরা একজন সালিশি ব্যক্তিত্ব ও সমাজসেবীকে হারিয়েছি। এ শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। বক্তরা মরহুমের আদর্শ লালন করে সবাইকে দেশগড়ার কাজে এগিয়ে যাওয়ার আহবান জানান।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট