২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৬
বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিন্হার (এস.কে সিন্হা) নিজ উদ্যোগে কমলগঞ্জ উপজেলার দুস্থ, অসহায় শীতার্ত লোকের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন।
ললিত মোহন-ধনবতি মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে দুই হাজার দুইশত হতদরিদ্র লোকের মধ্যে কম্বল ও সুয়েটার বিতরণ করা হয়।
কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের তিলকপুর গ্রামে বাংলাদেশের প্রধান বিচারপতি এস.কে সিন্হা তাঁর পিতা ও মাতার নামে “ললিত মোহন-ধনবতি মেমোরিয়াল ফাউন্ডেশন” প্রতিষ্ঠা করে গরিব, অসহায়, হতদরিদ্রদের মধ্যে প্রতি বছর শীতবস্ত্র বিতরণ ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করছেন। তারই ধারাবাহিকতায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান বিচারপতি বলেন- প্রকৃতই গরিব, অসহায়, দুস্থ, হতদরিদ্র শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। তিনি সুবিধাবঞ্চিত সকল লোকের পাশে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
তিনি আরও বলেন- মানুষের চিকিৎসাসেবার জন্যও ললিত মোহন-ধনবতি মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে আগামীতে চিকিৎসা ক্যাম্প প্রতিষ্ঠা করা হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মো. শাহজালাল, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য অধ্যাপক মো. রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু, আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন, ইসলামপুর ইউপি সাবেক চেয়ারম্যান সুলেমান মিয়া।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D