২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২২

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দিলেন বিএনপির সাত সংসদ সদস্য। আজ বেলা ১১টার পর পদত্যাগ পত্র জমা দিতে জাতীয় সংসদ ভবনে সশরীরে প্রবেশ করেন বিএনপির দলীয় ৫ জন সংসদ সদস্য। বেলা সাড়ে ১২টার দিকে সংসদ ভবন থেকে বেরিয়ে আসেন তারা। এসময় বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ সাংবাদিকদের বলেন, আমরা পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দিয়েছি। তিনি আমাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন—বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম ও সংরক্ষিত নারী আসনের রুমিন ফারহানা। তবে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ দেশের বাইরে থাকায় এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার ভূঞা অসুস্থ থাকায় তারা উপস্থিত থাকতে পারেননি।
এর আগে গতকাল রাজধানীর গোলাপবাগের সমাবেশে জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন বিএনপির এমপিরা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D