বিএনপি’র ২ হাজার নেতাকর্মীকে আসামি করে মামলা

প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২২

বিএনপি’র ২ হাজার নেতাকর্মীকে আসামি করে মামলা

Manual5 Ad Code

রাজধানীর নয়াপল্টন এলাকায় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পুলিশ। এতে প্রায় দু’হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

Manual8 Ad Code

বৃহস্পতিবার পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সালাহউদ্দীন মিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে পল্টন থানায় এ মামলা করা হয়েছে।

Manual2 Ad Code

ওসি মো: সালাহউদ্দীন মিয়া বলেন, বুধবার সংঘর্ষের ঘটনায় একটি মামলা হয়েছে। মামলায় ৪৭৩ জনকে এজাহারনামীয় আসামি ও দেড় থেকে দু’হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন বিএনপি চেয়ারপাসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল কাদের ভূইয়া জুয়েল।

Manual1 Ad Code

এর আগে গতকাল বুধবার বিকেলে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পুলিশ বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে রায়ট কার দিয়ে মুহুর্মুহু টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ তিন শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়।


 

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code