২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২২
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পার্টি অফিসে যেতে চাইলে নাইটেঙ্গেল মোড় থেকে ফিরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি ঢুকতে চাইলে পুলিশের বাধায় সেখানে থেকে ফিরে যান।
এসময় মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘বিএনপির পার্টি অফিসে কোনো ধরনের বিস্ফোরক ছিল না।’
তিনি বলেন, বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ নসাৎ করতে সরকারের এই চক্রান্ত গণতন্ত্রকে ধ্বংস করার জন্য মানুষের অধিকারকে ধ্বংস করার জন্য। গণতান্ত্রিক অধিকার না থাকলে কিভাবে একটি গণতান্ত্রিক দল কাজ করবে।
মির্জা ফখরুল বিএনপি অফিস খুলে দিয়ে যারা গ্রেফতার হয়েছে তাদের মুক্তি ও নিহত নেতার হত্যার তদন্তের দাবি করেন।
এছাড়া আগামী ১০ তারিখে সমাবেশ সুন্দর ও সুষ্ঠুভাবে করতে সরকারের কাছে দাবি জানান তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D