জৈন্তাপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২২

জৈন্তাপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেটের জৈন্তাপুর উপজেলায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত রুহুল আমিন (২৫) উপজেলার নিজপাট ইউনিয়নের টিপরাখলা গ্রামের খোকন আহমদের ছেলে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে পরাখলা গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়। বুধবার (৩০ নভেম্বর) সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, রাত সাড়ে ১১টায় খাওয়া দাওয়া শেষে শয়নকক্ষে ঘুমাতে যায় রুহুল আমিন। কিছুক্ষণ পর ঘরের লোকজন কক্ষে ঢুকে দেখতে পান তীরের সঙ্গে তার নিথর দেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। তা দেখে পরিবারের লোকজনের আত্মচিৎকারে আশপাশের লোকজন জড়ো হন।

তাৎক্ষনিক থানা পুলিশকে ঘটনাটি অবহিত করলে রাতেই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

নিহতের পিতা জৈন্তাপুর রিক্সা চালক সমিতির সাধারণ সম্পাদক খোকন মিয়ার বরাত দিয়ে পুলিশ জানায়, রুহুল আমিন কি কারণে আত্মহত্যা করেছে, বুঝতে পারছেন না।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। বুধবার (৩০ নভেম্বর) সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের সুরতহাল প্রতিবেদন বলছে ওই যুবক আত্মহত্যা করেছেন। তবে কি কারণে আত্মহত্যা করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট