১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৬
২৮ ডিসেম্বর ২০১৬, বুধবার ।। প্রথমবারের মতো অনুষ্ঠিত হল জেলা পরিষদ নির্বাচন। পার্বত্য তিন জেলা বাদে ৬১ জেলায় সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। প্রায় ক্ষমতাহীন এই পরিষদের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল একেবারেই কম। সরাসরি ভোটের বিধান না থাকায় জনগণের মধ্যে তেমন আগ্রহ লক্ষ্য করা যায়নি।
এ নির্বাচনে ভোটার ছিলেন কেবল ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশনের নির্বাচিত জনপ্রতিনিধিরা। তাদের ভোটেই প্রতিটি জেলায় একজন করে চেয়ারম্যান এবং ২০ জন সদস্য নির্বাচিত হবেন।
এর মধ্যে ফলাফল আসতে শুরু করেছে। এতে নির্বাচিত হয়েছেন- সিলেটে জেলা পরিষদ নির্বাচনে সাবেক জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান। সুনামগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট।
এদিকে, নির্বাচনের আগেই জেলা পরিষদের চেয়ারম্যান পদে ২১জন চেয়ারম্যান, সাধারণ সদস্য ১৬৬জন ও সংরক্ষিত সদস্য ৬৯জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান এবং সদস্য পদে সবমিলিয়ে প্রার্থী সংখ্যা ৩,৯৩৮জন। মোট ভোটার সংখ্যা ৬৩,১৪৩জন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- নারায়ণঞ্জে আনোয়ার হোসেন, গাজীপুরে মো. আখতারুজ্জামান, ঠাকুরগাঁওয়ে সাদেক কোরাইশী, জয়পুরহাটে আরিফুর রহমান রকেট, নাটোরে সাজেদুর রহমান খাঁন, সিরাজগঞ্জে আব্দুল লতিফ বিশ্বাস, যশোরে শাহ হাদিউজ্জামান, বাগেরহাটে শেখ কামরুজ্জামান টুকু, ঝালকাঠিতে সরদার শাহ আলম, ভোলায় আব্দুল মোমিন টুলু, নেত্রকোনায় প্রশান্ত কুমার রায়, মুন্সীগঞ্জে মো. মহিউদ্দিন, দিনাজপুরে আজিজুল ইমাম চৌধুরী, নওগাঁয় এ কে এম ফজলে রাব্বি, ফেনীতে আজিজ আহমেদ চৌধুরী, কিশোরগঞ্জে মো. জিল্লুর রহমান, ঢাকায় মো. মাহবুবুর রহমান, হবিগঞ্জে মো. মুশফিক হুসেন চৌধুরী, চট্টগ্রামে এম এ সালাম, টাঙ্গাইলে ফজলুর রহমান খান ফারুক ও ফরিদপুরে মো. লোকমান মৃধা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D