৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৬
আজ বুধবার জেলা পরিষদ নির্বাচন। দেশে এই প্রথমবারের মতো ইলেকট্রোরাল পদ্ধতিতে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে স্বচ্ছ ও সুষ্ঠু করতে জোরদার করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থাও।
নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, জেলা পরিষদ নির্বাচনের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নির্দলীয় এই নির্বাচনটি স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দশনা দেয়া হয়েছে।
বিএনপির নেতৃত্বাধীন প্রধান বিরোধী জোট অংশ গ্রহণ থেকে বিরত প্রথম বারের মতো ইলেকট্রোরাল পদ্ধতিতে অনুষ্ঠেয় এই নির্বাচন নিয়ে সাধারণ জনতার মধ্যে তেমন আমেজ নেই। এরপরও কে হচ্ছেন জেলা পরিষদের চেয়ারম্যান, সদস্য কিংবা নারী সদস্য এ নিয়ে স্থানীয় পর্যায়ে সরকার দলীয় গণ্ডিতে জল্পনা-কল্পনার শেষ নেই।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তিন পার্বত্য জেলা ছাড়া ৬১ জেলায় বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা ও উপজেলায় স্থাপিত ভোট কেন্দ্রে দেশের প্রথম জেলা পরিষদের নির্বাচনে ভোট দেবেন ভোটাররা। তবে এরই মধ্যে চেয়ারম্যান পদে ২১ জেলায় আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে বলে জানা গেছে। ফলে এখন চেয়ারম্যান পদে ৩৯জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া সাধারণ সদস্য পদে ২ হাজার ৯৮৫ জন ও সংরক্ষিত সদস্য পদে ৮০৫ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
ইসির তথ্য মতে, চেয়ারম্যান পদে ২১ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৬৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৯ জন নিয়ে মোট ২৫৬ প্রার্থী বিনাভোটে বিজয়ী ও নির্বাচিত হয়েছেন।
২০১১ সালের ১৫ ডিসেম্বর ৬১ জেলায় প্রশাসক নিয়োগ দেয় সরকার। তাদের মেয়াদপূর্তিতে এবারই প্রথম জেলা পরিষদে নির্বাচন হচ্ছে। প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন ভোটের মাধ্যমে। জেলায় অন্তর্ভুক্ত সিটি কর্পোরেশন (যদি থাকে), উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের ভোটে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।
জানা গেছে, এবার স্থানীয় সরকারের ৪টি প্রতিষ্ঠানের প্রায় ৬৭ হাজার নির্বাচিত প্রতিনিধি এই নির্বাচনে ভোট দেবেন। এর মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছে ইউনিয়ন পরিষদে। দেশের প্রায় ৪ হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদে গড়ে ১৩ জন করে প্রায় ৬০ হাজারের মতো নির্বাচিত প্রতিনিধি রয়েছে। একইভাবে ৪৮৮টি উপজেলা পরিষদে নির্বাচিত প্রতিনিধি রয়েছে প্রায় দেড় হাজার।
৩২০টি পৌরসভায় নির্বাচিত প্রতিনিধি রয়েছে সাড়ে ৫ হাজার এবং ১১টি সিটি কর্পোরেশনে প্রায় সাড়ে ৫শ’ নির্বাচিত প্রতিনিধি রয়েছেন, যারা জেলা পরিষদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D