২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, জুন ২৫, ২০২২
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন বলেছেন, সিলেট বন্যাদূর্গত মানুষের পাশে রয়েছে ছাত্রদল। বন্যায় প্রথম থেকে ছাত্রদল দূর্গত মানুষ কে উদ্ধার, সাহায্য, খাদ্য সহায়তাসহ বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের অভিভাবক তারেক রহমান এর নির্দেশে কেন্দ্রীয় ছাত্রদল বন্যাদূর্গত মানুষের পাশে দাড়াতে সিলেটে এসেছে। আমরা যেকোন দূযোর্গ, দূর্ভোগে সিলেটবাসীর পাশে রয়েছি। স্মরণকালের ভয়াবহ বন্যায় সরকার সিলেটবাসীর পাশে না দাড়িয়ে তামাশা করেছে। একদিকে বন্যায় অসহায় জীবনযাপন করছে অন্যদিকে সরকার উৎসব পালন করছে।
শনিবার (২৫ জুন) সিলেটের বাদাঘাট, জালাবাদ ইউনিয়ন ও ফেঞ্চুগঞ্জে পৃথক পৃথক স্থানে ত্রাণ বিতরণকালে তিনি এই কথাগুলো বলেন।
ত্রান বিতরণকালে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, ১ম যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান।
এ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রদলের সিনিয়র সহসভাপতি তোফায়েল আহমদ, ১ম সহ সভাপতি আবদুল করিম জোনাক, জুবের আহমদ, জেলা ছাত্রদলের ১ম যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু, সহ সভাপতি তানভীর আহমদ চৌধুরী, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক হোসেন আহমদ, সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম প্রমুখ।
এ সময় মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D