রাষ্ট্রপতির প্রতি জামায়াতের আহ্বান

প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৬

Manual2 Ad Code

সংলাপে অংশগ্রহণের সুযোগ দেয়ার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৯ ডিসেম্বর) জামায়াতের আমীর মকবুল আহমাদ রাষ্ট্রপতির কাছে একটি পত্র প্রেরণ করেন।

Manual1 Ad Code

পত্রটিতে মকবুল আহমাদ বলেন, ‘সকল দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি নির্ধারণের লক্ষ্যে রাষ্ট্রের অভিভাবক হিসেবে আপনি সংলাপের যে মহান উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তাকে স্বাগত জানায় এবং আন্তরিকভাবে সফলতা কামনা করে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল। স্বাধীনতার পর প্রায় প্রতিটি সংসদে জামায়াতের প্রতিনিধিত্ব ছিল। সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ তথা স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী বিজয় লাভ করেছে। অধিকন্তু এ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক পন্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

জামায়াত একটি নিবন্ধিত রাজনৈতিক দল। মহামান্য সুপ্রীম কোর্টের আপীল বিভাগে জামায়াতের নিবন্ধন মামলাটি বিচারাধীন আছে। স্বাভাবিকভাবেই জনগণের প্রতিনিধিত্বকারী দল হিসেবে সংলাপে অংশগ্রহণ করার অধিকার জামায়াতের রয়েছে।

Manual8 Ad Code

দেশের একটি বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়ায় সংলাপকে অর্থবহ করে তোলার জন্য উক্ত সংলাপে জামায়াতে ইসলামীর অংশগ্রহণের সুযোগ থাকা বাঞ্ছনীয়।

Manual1 Ad Code

আশা করি দেশের জনগণের যথাযথ প্রতিনিধিত্বের স্বার্থে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সংলাপে অংশগ্রহণের সুযোগ দেয়ার ব্যবস্থা গ্রহণ করবেন।’

সোমবার গণমাধ্যমে পাঠানো জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারী অধ্যাপক মো. তাসনীম আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code