২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, জুন ২৪, ২০২২
প্রধানমন্ত্রীর উপহার বানভাসি অসহায় মানুষের হাতে তুলে দিয়ে সুনামগঞ্জ জেলা আ.লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, ‘বানভাসিদের ত্রাণ নিয়ে কেউ দুর্নীতি করলে তাদের ছাড় দেওয়া হবে না। আমরা আপনাদের নিকট প্রধানমন্ত্রীর দেওয়া উপহার দিয়ে গেলাম। আরও দেব। আপনাদের হতাশ হওয়ার কিছু নেই। প্রধানমন্ত্রী আপনাদের সাথে আছেন। আওয়ামী লীগ আপনাদের পাশে আছে। সারা জীবন আপনাদের পাশে থাকবে। আপনাদের কোনো চিন্তা নেই।
এসময় তাহিরপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, তাহিরপুর উপজেলা আ. লীগের সভাপতি আলী মর্তুজা (সদ্য ঘোষিত কমিটি) তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, সহ দপ্তর সম্পাদক শাহিন রেজা, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বজলু মিয়া, আওয়ামী লীগ নেতা নুর হোসেন মল্লিক, মুহিত চৌধুরী, যুবলীগ নেতা ফজলু মিয়া, যুব মহিলালীগ সভাপতি আইরিন আক্তার, বিউটি রানি, শ্রমীকলীগ যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আহসানুজ্জামান শোভন, উপজেলা ছাত্রলীগ সহ সভাপতি রুবেল মিয়া, জেলা ছাত্রলীগের সদস্য পুলক হাসান প্রমুখ।
উপজেলা চেয়ারম্যান গত সোমবার থেকে শুক্রবার (২৪জুন) উপজেলা আ. লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে উত্তর শ্রীপুর, দক্ষিণ শ্রীপুর, দক্ষিণ বড়দল, উত্তর বড়দল, বালিজুরি, তাহিরপুর সদর, বাদাঘাট ইউনিয়নের বিভিন্ন বন্যা আশ্রয় কেন্দ্রে ও প্রত্যন্ত গ্রামগুলোতে এই বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D