বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের আহবান সিলেট মহানগর বিএনপির

প্রকাশিত: ১:১৫ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২২

বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের আহবান সিলেট মহানগর বিএনপির

সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী এক যুক্ত বিবৃতিতে বলেন, স্মরণকালের ভয়াবহ বন‍্যায় সিলেট মহানগরসহ সমগ্র সিলেট এখন বন‍্যা কবলিত। সিলেট মহানগরে বন‍্যার পানি ক্রমেই বাড়ছে। এতে বন‍্যা দুর্গত জনগণের জীবন যাপন দুর্বিষহ হয়ে উঠেছে। বন‍্যায় ক্ষতিগ্রস্ত দুর্গতদের জন‍্য সরকার থেকে এখনও কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাওয়া যাচ্ছে না।


নেতৃবৃন্দ সিলেটবাসীর এমন কঠিন পরিস্থিতিতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের দল-মত নির্বিশেষে বন‍্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানান। বিবৃতিতে নেতৃদ্বয় সার্বিক পরিস্থিতি বিবেচনায় অবিলম্বে সিলেটকে দুর্গত এলাকা ঘোষণা এবং বন‍্যা কবলিতদের জন‍্য পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বরাদ্দ ও বিতরণের জন‍্য সরকারের প্রতি জোর দাবি জানান।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট