২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, জুন ১৫, ২০২২
সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র, সাবেক সিলেট পৌরসভার চেয়ারম্যান, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, কেন্দ্রীয় কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও শ্রদ্ধাঞ্জলি ও নগরীর বিভিন্ন মসজিদে শিরণী বিতরণ করা হয়।
বুধবার (১৫ জুন) সকাল ৯টায় মরহুম বদর উদ্দিন আহমদ কামরান এর ছেলে ডা. আরমান আহমদ শিপলু নেতৃত্বে পরিবারের উদ্যোগে হযরত মানিকপীর (রঃ) কবরস্থানে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করা হয়।
সকাল সাড়ে ১১টায় মরহুমের ছড়ারপারস্থ বাসায় কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় মরহুম বদর উদ্দিন আহমদ কামরান এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হজরত শাহজালাল (রহ.) মাদ্রাসার মুহতামিম আল্লামা মুহিবুল হক গাছবাড়ি।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা বিজিত চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের সুযোগ্য পুত্র ডা. আরমান আহমদ শিপলু, জুবের খান, এডভোকেট শামিম আহমদ, কাউন্সিলর সালেহ আহমদ সেলিম, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, এলাকার বিশিষ্ট মুরব্বি ও ব্যবসায়ী দারা মিয়া, জুনেল আহমদ, কামাল আহমদ, মুনিম আহমদ, রাজন মিয়া, আব্দুল মালিক, দিলোয়ার হোসেন সহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এদিকে সকাল ৯টায় হযরত মানিকপীর (রহ.) মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের কবর জিয়ারত করেন ও শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন মরহুম বদর উদ্দিন আহমদ কামরান এর ছেলে ডা. আরমান আহমদ শিপলুসহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের ব্যক্তিগত সহকারী বিপুল কান্তি তালুকদার, বাংলাদেশ তাতীঁ লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. বাদশা গাজী, স্বেচ্ছাসেবক লীগ নেতা মুরাদ আহমদ, সিলেট জেলা যুবলীগ নেতা জুনেল আহমদ, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সম্পাদক সাইফুর রহমান সাইফুল, জেলা ছাত্রলীগ নেতা বিজয় দেব, মহানগর ছাত্রলীগ নেতা জামিল হোসেন, আবি আহমদ, রুবেল আহমদ, ফাহিম আহমদ, তাহসিন মাহি, উসমান গণি, এমএ ফয়েজ, ওয়েব অব হিউম্যানিটি এলায়েন্স সিলেটের সভাপতি কাজী মুহিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজী ইয়াসিন, কামাল আহমদ, সম্পাদক শায়েখ আহমদ এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D