সাবেক মেয়র কামরানের মৃত্যুবার্ষিকীতে আ’লীগ ও পরিবারের কর্মসূচি

প্রকাশিত: ৭:০০ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০২২

সাবেক মেয়র কামরানের মৃত্যুবার্ষিকীতে আ’লীগ ও পরিবারের কর্মসূচি

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরান এর ১ম মৃত্যুবার্ষিকী আগামী ১৫ জুন  মঙ্গলবার। মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে কর্মস‚চি গ্রহণ করা হয়েছে।এর মধ্যে মধ্যে রয়েছে ১৫ জুন সকাল ৯টা ৩০ মিনিটে মানিকপীর গোরস্থানে মরহুমের কবর জিয়ারত, মহানগরের আওতাধীন ২৭টি ওয়ার্ডে বাদ আছর ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ কর্তৃক নির্ধারিত মসজিদে স্বাস্থ্য বিধি মেনে মিলাদ মাহফিল সম্পন্ন করা। কর্মস‚চিতে সকল নেতৃবৃন্দকে অংশগ্রহণ করার জন্য মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন আহবান জানিয়েছেন। প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০২০ সালের ১৫ জুন ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান বদর উদ্দিন আহমদ কামরান।

পারিবারিক কর্মসূচিঃ

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিকভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে- ১৪ জুন রাতব্যাপী খতমে কোরআন  ও বিশেষ মোনাজাত, ১৫ জুন সকাল ৯টায় মরহুমের কবর জিয়ারত ও মানিক পীর (রহ.) টিলা সংলগ্ন স্থানে শিরনী বিতরণ, পরে খতমে কোরআন ও বাদ জোহর দোয়া মাহফিল ও শিরনী বিতরণ, বাদ আসর নগরীর বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলু  তার পিতার  রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট