২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৩ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০২২

হবিগঞ্জের বাহুবল উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুন) বিকেলে উপজেলা সদরের শেখ রাসেল স্মৃতি মঞ্চে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দন নুর মানিক এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক আহমদ।
বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী , কেন্দ্রীয় সদস্য আজিজুস সামাদ আজাদ ডন,জেলা আওয়ামীী লীগের সভাপতি ও হবিগজ্ঞ- ৩ আসনের এমপি জননেতা আলহাজ্ব এডভোকেট আবু জাহির, হবিগজ্ঞ ২ আসনের এমপি এডভোকেট আব্দুল মজিদ খান ,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন চৌধুরী বুলবুল।
এ ছাড়া উপস্হিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌর সভার মেয়র আতাউর রহমান সেলিম, আওয়ামীী লীগ নেতা ও আজমিরীগজ্ঞ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান, বানিয়াচুং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই।
সভা পরিচালনা করেন যৌথভাবে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম,এ মজিদ তালুকদার ও সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি। সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট আবু জাহির এমপি।
সম্মেলন শেষে অনুষ্ঠিত কাউন্সিলে জেলা সভাপতি নতুন কমিটির সভাপতি হিসেবে সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই এবং সাধারণ সম্পাদক হিসেবে মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুদ্দিন লিয়াকত এর নাম ঘোষণা করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D