২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, জুন ১৩, ২০২২
যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ শিক্ষাবৃত্তি প্রেসিডেন্ট এডুকেশন অ্যাওয়ার্ড অর্জন করেছে সিলেটের তানভীর আহমদ। সে সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিশিগান ফিটজেরাল্ড হাইস্কুল থেকে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে। তানভীর আহমদ যুক্তরাষ্ট্রের মিশিগান ওয়ারেন সিটি এলাকার বাসিন্দা।
সে সিলেট জেলার কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের গোসাইনপুর গ্রামের কাজী হেলাল আহমদ ও গৃহিনী শাকিরা বেগমের ছেলে। তানভীর আহমদের দারুণ এই সাফল্যে উদ্বেলিত বাবা-মা সহ পরিবারের সবাই।
ইতিপূর্বে দেশে থাকাকালীন সময়ে সে কানাইঘাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণীতে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছিল।
তানভীর জানায় ভবিষ্যতে সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায়। তথ্য প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে সে সফটওয়ার ইঞ্জিনিয়ার হয়ে মানবতার কল্যাণে মেধা ব্যয় করতে চায়। সে সকলের দোয়া প্রার্থী। তার বাবা কাজী হেলাল বলেন, আমার ছেলে ছোটবেলা থেকেই মেধাবী ছিল।
শিক্ষাজীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই সে মেধার স্বাক্ষর রেখে আসছে। তার যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ শিক্ষামূলক পুরস্কার প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড লাভে আমরা আনন্দিত। এই গৌরব শুধু আমাদের পরিবারের নয়। এই গৌরব সিলেটের, এই গৌরব বাংলাদেশের। যুক্তরাষ্ট্রের মতো দেশে আমাদের বাংলাদেশের সন্তানেরা ভালো ফলাফল অর্জন করে এগিয়ে যাচ্ছে এটা এখানকার বাংলাদেশী কমিউনিটিতে অনুপ্রেরণা জোগায়। আমি ছেলের জন্য দেশে-বিদেশের সবার জন্য দোয়া চাই। সে জন্য যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশের পতাকা উচু করে তুলে ধরতে পারে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D