২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, জুন ১৩, ২০২২
বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে তেল-গ্যাসসহ নিত্যপন্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কানাইঘাট উপজেলা বিএনপির মিছিলে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হামলার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ সোমবার এক যৌথ বিবৃতিতে এঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য মিছিল করেনি, মিছিল করেছে তেল-গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং মূল্য রাসের দাবীতে। জনগনের ন্যায্য দাবী আদায়ের কর্মসূচীতে এমন বর্বর সন্ত্রাসী হামলা ফেসিস্ট চরিত্রের বহিঃপ্রকাশ ঘটেছে। তারা সব সময়ই জনগনের ন্যায্য দাবীকে শক্তি দিয়ে থামিয়ে দিতে চায়। কিন্তু জনগনের ন্যায্য দাবী আদায়ের আন্দোলন থেকে বিএনপিকে সরিয়ে দেয়া যাবে না।
নেতৃবৃন্দ বলেন, আওয়ামী সন্ত্রাসীদের হামলায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খছরুজ্জামান খছরু, কানাইঘাট পৌর বিএনপি নেতা আসরাফ আহমদ, বিএনপি নেতা এখলাছুর রহমান, যুবদল নেতা খাইরুল ইসলাম, ছাত্রদল নেতা আনোয়ার হোসেন, ছাইফুর রহমান ও ফাহিম আহমদ সহ বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। এঘটনার সাথে জড়িত সন্ত্রাসীতে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় সর্বস্থরের জনগনকে নিয়ে আওয়ামী সন্ত্রাসীদের মোকাবেলা করবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D