২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, জুন ১২, ২০২২
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে হজরত শাহজালাল দরগাহ মসজিদে রবিবার (১২ জুন) বাদ আসর এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। তিনি হার্ট এট্যাক করেছেন, হার্টে রিং বসানো হয়েছে। বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো সহ মৃত্যুবরনকারী দলীয় সকল নেৃতৃবৃন্দের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী, সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শাহীন, রেজাউল হাসান কয়েস লোদী, ইমদাদ হোসেন চৌধুরী, আজমল বক্ত চৌধুরী সাদেক, নজীবুর রহমান নজীব, সৈয়দ মইন উদ্দিন সোহেল, সালেহ আহমদ খসরু, সদস্য মাহবুব কাদির শাহী, মুকুল মোর্শেদ, নুরুল আলম সিদ্দিকী খালেদ, আফজল উদ্দিন, শামীম মজুমদার, আবুল কালাম, মাহবুব চৌধুরী।
অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মধ্যে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, মহানগর শ্রমিকদল সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জীবন, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম সহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে শিরনী বিতরণ করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D