শেখ হাসিনাকে এতিম করা বুলেটেই বিধবা খালেদা : কাদের

প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৬

Manual6 Ad Code

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশ্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানাকে যে বুলেট এতিম করেছে, সেটি আপনাকেও বিধবা করেছে।

স্বাধীনতার ৪৫ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার ইডেন কলেজ ক্যাম্পাসে মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিজয় মেলার আয়োজন করে ইডেন কলেজ ছাত্রলীগ।

Manual4 Ad Code

তিনি বলেন, যদি জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকারীদের পুরস্কৃত না করতেন, তাহলে এসব খুনিচক্র আপনার স্বামীকে হত্যা করার সাহস পেতো না।

সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, বিএনপি স্বাধীনতাবিরোধীদের বিচার চায়। এটা বছরের সেরা কৌতুক। এটা কি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সঙ্গে তামাশা নয়? এটা কি নির্মম রসিকতা নয়?’

বিএনপির সংলাপের আহ্বানের জবাবে তিনি বলেন, ‘আমরা কার সঙ্গে সংলাপ করবো, কীসের জন্য করবো? সংলাপ করতে তো বিএনপিকে আহ্বান জানিয়েছিলাম। খালেদা জিয়াকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গণভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু তিনি সেদিন যাননি। সেদিন যদি যেতেন তাহলে বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস ভিন্ন হতো।’

Manual7 Ad Code

ইডেন কলেজ ছাত্রলীগ শাখার আহ্বায়ক তাসলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা, ইডেন কলেজের অধ্যক্ষ গায়ত্রী চ্যাটার্জি, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসাইন বক্তব্য রাখেন।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code