নিয়মিত মাছ খাওয়ার উপকারিতা

প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৬

Manual8 Ad Code

সারা বিশ্বে সবথেকে বেশি যে খাবারটা খাওয়া হয়, তা হল মাছ। মাছ খেতে আমরা প্রায় প্রত্যেকেই ভালোবাসি। মাছ খেলে শরীরের অনেক উপকার হয়। জেনে নিন, মাছ খেলে আমাদের শরীরের কী কী উপকার হয়-

১) মাছে খুব কম পরিমানে ফ্যাট থাকে। মাছে প্রচুর পরিমানে প্রোটিন এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে। যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী।

২) মাছে প্রচুর পরিমানে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে। যা আমাদের চোখ এবং মস্তিষ্কের জন্য খুবই উপকারী। মাছে চোখের রেটিনা খুব ভালো থাকে।

৩) মাছে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ক্যানসারের সম্ভাবনা কমিয়ে দেয় ৩০ থেকে ৫০ শতাংশ। বিশেষ করে ওরাল ক্যাভিটি, কোলন ক্যানসার, স্তন ক্যানসার, ওভারি ক্যানসার এবং প্রস্টেট ক্যানসারের সম্ভাবনা খুবই কমিয়ে দেয়।

৪) নিয়মিত কিংবা সপ্তাহে ২ থেকে ৩ দিন মাছ অবশ্যই খাওয়া উচিৎ। হাঁপানি এবং প্রস্টেট ক্যানসারের হাত থেকে রক্ষা করে মাছ। এছাড়াও অনেক রোগের হাত থেকে আমাদের রক্ষা করে।

৫) প্রত্যেকদিন, সম্ভব না হলে অন্তত সপ্তাহে একদিন মাছ খেলে হৃদরোগ এবং স্ট্রোকের সম্ভাবনা কমে যায়। রক্ত জমাট বাঁধা রোধ করে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে।

Manual5 Ad Code

৬) যারা নিয়মিত মাছ খান, তাদের মধ্যে একাকীত্ব, মানসিক কষ্টের পরিমান অনেক কমে যায়।

Manual2 Ad Code

৭) ব্লাড সুগারের মাত্রা বজায় রাখে মাছ। ডায়াবিটিস নিয়ন্ত্রণ করে।

Manual5 Ad Code

৮) অন্তঃসত্ত্বা অবস্থায় কোনো মহিলা যদি নিয়মিত মাছ খান, তাহলে তাদের প্রি-ম্যাচিওর সন্তান হওয়ার সম্ভাবনা কমে যায়।

Manual5 Ad Code

৯) শিশুরা যদি ছোট বয়স থেকেই মাছ খায়, তাহলে তাদের মধ্যে হাঁপানি হওয়ার আশঙ্কা অনেক কমে যায়।

Manual1 Ad Code
Manual3 Ad Code