লন্ডনে বিএনপির সম্মেলনে সংঘর্ষ, জাসাস সভাপতিসহ বহু আহত

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৬

Manual8 Ad Code

লন্ডন : বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে লন্ডন মহানগর বিএনপির সম্মেলনে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যুক্তরাজ্য জাসাস সভাপতি এম এ সালামসহ আহত হয়েছেন অনেকে।

Manual5 Ad Code

রবিবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের ওয়াটার লিলি হলে লন্ডন মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

জাসাস সভাপতি এম এ সালামকে রয়েল লন্ডন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

Manual6 Ad Code

ঘটনার বিবরণে জানা যায়, যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি আকতার হোসেন তার বক্তব্যে সম্মেলনের অস্বচ্ছতা তুলে ধরে বক্তব্য দিতে থাকলে বেশ কিছু নেতাকর্মী তাকে সমর্থন জানান। এ সময় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক নেতাকর্মীদের বাহবা দিতে বারণ করলে স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহিন তার প্রতিবাদ করেন। প্রতিবাদ করার সাথে সাথে বেশ কিছু নেতাকর্মী স্ট্রেইজে চলে আসার চেষ্টা করলে যুবদলের সাবেক সভাপতি রহিম উদ্দিনের সাথে বিতর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে শুরু হয় দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা। এ সময় সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকলেও বিক্ষিপ্তভাবে প্রায় আধা ঘণ্টা ধরে চলতে থাকে সংঘর্ষ।

মারামারি থামাতে গিয়ে মাথায় চেয়ারের আঘাতে আহত হন যুক্তরাজ্য জাসাস সভাপতি এম এ সালাম। প্রত্যক্ষদর্শীরা জানায়, সালামের মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

সংঘর্ষ একপর্যায়ে চরম আকার ধারণ করলে হল কর্তৃপক্ষ পুলিশ ডাকতে বাধ্য হন। এ সময় পুলিশের উপস্থিতিতে বিএনপি নেতাকর্মীদের বের করে দেওয়া হয়।

এ ঘটনায় লন্ডন মহানগর বিএনপির আহবায়ক তাজুল ইসলাম জানান, সম্মেলন সফল হয়েছে, দ্রুত কমিটি ঘোষণা করা হবে, যারা ইচ্ছাকৃতভাবে সম্মেলনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code