পটকা মাছ খেয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু

প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৬

Manual2 Ad Code

পটকা মাছ খেয়ে সিলেটের জৈন্তাপুর উপজেলায় দুই শিশুসহ একই পরিবারের পাঁচজন মারা গেছেন। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো পাঁচজন। মঙ্গলবার উপজেলার দরবস্ত ইউনিয়নের মহাইল গ্রামে এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

নিহতরা হচ্ছেন- মহাইল গ্রামের আবদুর রহিম (৬০), তার ছেলে সোলাইমান (৩৫) ও লোকমান (৩০), সোলাইমানের দুই সন্তান রহিন (৮) ও মনি (৭)।

Manual7 Ad Code

এছাড়া চিকিৎসাধীন রয়েছেন সোলাইমানের স্ত্রী মারুফা বেগম, তাদের আত্মীয় একই এলাকার বোরহান, জয়নাল, রাজিয়াসহ পাঁচজন।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে পটকা মাছ দিয়ে ভাত খেয়ে অসুস্থ হয়ে পড়েন সোলাইমান ও তার পরিবারের সদস্যরা। পরে তাদের জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

Manual6 Ad Code

অবস্থার অবনতি হওয়ায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পাঁচজনকে মৃত ঘোষণা করেন।

Manual2 Ad Code

জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, অসুস্থদের চারজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আর একজন রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

সিলেটের সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান বলেন, সচেতনতার অভাবে পাঁচজনের মৃত্যু হয়েছে। পটকা আসলে কোনো মাছ নয়। এই মাছটি না খাওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

mr-rifa

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code