সিলেটের নতুন ডিআইজি কামরুল আহসান / কমিশনার গোলাম কিবরিয়া

প্রকাশিত: ১০:৩৬ পূর্বাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৬

Manual7 Ad Code

৩০ নভেম্বর ২০১৬, বুধবার ।। বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সমপদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা-১ এর উপসচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে সিলেট রেঞ্জের ডিআইজি মো. মিজানুর রহমানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার, পুলিশ হেড কোয়ার্টার্সের ডিআইজি গোলাম কিবরিয়াকে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার (এসএমপি) এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. কামরুল আহসানকে সিলেট রেঞ্জে বদলি করার নির্দেশ দেয়া হয়েছে।
জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code