জানাজায় অংশ নিয়ে ফেরার পথে বিএনপি নেতা এমরান আহমদ চৌধুরী গ্রেপ্তার

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২১

জানাজায় অংশ নিয়ে ফেরার পথে বিএনপি নেতা এমরান আহমদ চৌধুরী গ্রেপ্তার

২৪ আগস্ট ২০২১, মঙ্গলবার : সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক এমরান আহমদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে দুইটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গোলাপগঞ্জ পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে অনুষ্টিত বিএনপি নেতা মাওলানা রশিদ আহমদের জানাযা থেকে ফিরছিলেন।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশিদ বলেন, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তবে কোন থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে তাৎক্ষণিক জানাতে পারেন নি পুলিশের এ কর্মকর্তা।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট